শুক্রবার ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 21, 2026
August 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৫৬ জন

Published: August 21, 2026 at 02:13 PM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত  আরো ৫৬ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৯ জন জটিল রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ১৭ জন সাধারণ রোগীকে বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

শুক্রবার জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, পূর্বে ৫০ জন রোগী ভর্তি ছিল। নতুন ভর্তি রোগী ৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৩৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে ভর্তি রোগীর সংখ্যা ৫২ জনে দাঁড়িয়েছে। এই ৫২ জনের মধ্যে ২৫ জন পুরুষ এবং ২০ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছে।