বলিউডে তুমুল জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। দর্শকদের জন্য সুখবর হলো, ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম কিস্তি ‘গোলমাল ৫’-এর কাজ প্রায় শেষের পথে। ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। জানা গেছে, সিনেমাটির শুধু দুটি গানের শুটিং বাকি রয়েছে। এর মধ্যে রয়েছে সিনেমাটির টাইটেল ট্র্যাক বা শীর্ষ সংগীত। আগামী কয়েক মাসের মধ্যে এই গানগুলোর শুটিং সম্পন্ন হবে। এতে অংশ নেবেন অক্ষয় কুমার, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, কুণাল খেমু, তুষার কাপুর এবং শারমান যোশী। সম্প্রতি উটিতে শারমান যোশী তার অংশের শুটিং শেষ করেছেন। শুটিং সেটে এত বড় বড় তারকা থাকার পরও পরিবেশ ছিল বেশ শান্ত ও সাবলীল। পরিচালক রোহিত শেঠির সহকারী পরিচালকদের দলটিতে রয়েছেন একঝাঁক তরুণ ও পরিশ্রমী মুখ। এদিকে ‘গোলমাল ৫’-এর মুক্তির তারিখ নিয়ে সম্প্রতি বেশ বিভ্রান্তি তৈরি হয়েছিল। আগস্ট মাসের কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তি পেতে পারে। তবে নির্মাতারা দ্রুত এই জল্পনা উড়িয়ে দিয়েছেন। রোহিত শেঠি পিকচার্সের এক মুখপাত্র বিষয়টি স্পষ্ট করে জানান, মুক্তির তারিখ নিয়ে ছড়ানো খবরগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সঠিক সময়ে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এছাড়া সিনেমা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে গণমাধ্যমের প্রতিও অনুরোধ জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। প্রসঙ্গত, ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ দিয়ে এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয় এবং অল্প দিনেই এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ২০০৮ সালে ‘গোলমাল রিটার্নস’, ২০১০ সালে ‘গোলমাল থ্রি’ এবং ২০১৭ সালে মুক্তি পায় এর চতুর্থ কিস্তি ‘গোলমাল এগেইন’। এখন দর্শকদের অপেক্ষা ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম কিস্তির জন্য।
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৫৬ জন
হেডিংলি টেস্টে চালকের আসনে ইংল্যান্ড
চলতি বছরে হচ্ছে না বিপিএল
কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি
উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
যেভাবে বদলে গেল ব্ল্যাকপিংক
শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি?
সৃষ্টিকর্তার কাছে যে আকুতি করলেন সুনেরাহ
Printed on: August 21, 2026
August 21, 2026
বিনোদন
শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি?
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
Aug 21, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৫৬ জন
Aug 21, 2026
হেডিংলি টেস্টে চালকের আসনে ইংল্যান্ড
Aug 21, 2026
চলতি বছরে হচ্ছে না বিপিএল
Aug 21, 2026