এ সময়ের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সিনেমা দিয়ে অভিষেক হলেও বর্তমানে বেশি ব্যস্ত নাটকে। অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনে ভ্রমণপ্রিয় মানুষ তিনি। দেশ-বিদেশের নানা জায়গা ঘুরে বেড়ান, ভালোলাগার মুহূর্ত শেয়ার করেন ফেসবুকে। তবে গত বৃহস্পতিবার দিলেন এক ভিন্নরকম পোস্ট। যেখানে আকাশের একটি ছবির সঙ্গে তিনি সৃষ্টিকর্তার কাছে মনের কিছু আকুতি তুলে ধরেছেন। সুনেরাহ তার পোস্টে লিখেছেন, ‘হে মহান আল্লাহ, আমি জানি তুমি যা করো ভালোর জন্য করো। প্রতিবার শিখেছি। তবে এমন কাউকে আমার চোখের সামনেও এনো না, যে ধরে ধরে মানুষ ধ্বংস করে, হৃদয়ে পচন ধরায়, মানুষকে মানসিক মৃত্যু দেয়। তুমি বরং তাদেরকে জ্ঞান দাও, মানুষ কিভাবে হতে হয়। দেখানোর জন্য না, সত্যি মানুষ হয়ে বাঁচার জন্য।’ এরপর লিখেছেন, ‘তুমি মালিক, তুমি উত্তম জানো। তোমার হুকুম ছাড়া একটা পাতাও নড়তে পারে না। কোনও মানুষরূপী বহুরূপীকে আমাদের নিকটে আসতে দিয়ো না। আমাদের সবার মন, নিয়ত এবং কর্মের হিসাব তোমার কাছে খোলা। কাউকে আমাদের ভেতরটা নষ্ট করতে দিয়ো না আল্লাহ।’ পোস্টটি দেয়ার কিছুক্ষণ পর অবশ্য কমেন্ট বঙ্ বন্ধ করে দিয়েছেন সুনেরাহ। তবে এর আগেই কিছু মানুষ তার কথার সঙ্গে সহমত প্রকাশ করেছেন, তার চাওয়া পূরণ হওয়ার দোয়া করেছেন। এই পোস্টের কিছুক্ষণ পর আরেকটি পোস্ট করেছেন সুনেরাহ। এবার নিজের ছবি। সমুদের ধারে, সন্ধ্যায় ধারণ করা একটি মুহূর্ত। লাল টপ পরে হাসিমুখে রয়েছেন অভিনেত্রী। ছবিটি তুলে দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। আর ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘আমি দিতে পছন্দ করি; যে যা প্রাপ্য, আমি সবসময় তাকে সেটা দেই।’ এদিকে গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সুনেরাহ অভিনীত নতুন নাটক ‘তুমি দূরত্ব চেয়ো না’। মোহন আহমেদের এই নাটকে তার সঙ্গে অভিনয় করেছেন আরশ খান।
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৫৬ জন
হেডিংলি টেস্টে চালকের আসনে ইংল্যান্ড
চলতি বছরে হচ্ছে না বিপিএল
কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি
উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
যেভাবে বদলে গেল ব্ল্যাকপিংক
শেষের দিকে ‘গোলমাল ৫’-এর শুটিং, কবে পাচ্ছে মুক্তি?
সৃষ্টিকর্তার কাছে যে আকুতি করলেন সুনেরাহ
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
Aug 21, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৫৬ জন
Aug 21, 2026
হেডিংলি টেস্টে চালকের আসনে ইংল্যান্ড
Aug 21, 2026
চলতি বছরে হচ্ছে না বিপিএল
Aug 21, 2026