বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 20, 2026
August 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বাবুডাইং আলোর পাঠশালায় শিক্ষার মানোন্নয়নের লক্ষে উঠান বৈঠক

Published: August 20, 2026 at 02:34 PM
বাবুডাইং আলোর পাঠশালায়  শিক্ষার মানোন্নয়নের  লক্ষে উঠান বৈঠক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালা শিক্ষার্থীদের স্কুলে নিয়মিতকরণ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষে উঠান বৈঠক করেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের কোল ক্ষুদ্র জাতিসত্তা অধ্যুষিত বাবুডাইং গ্রামের একটি বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ বৈঠকে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের অভিভাকরা অংশ নেন। এসময় অভিভাকদের সঙ্গে কথা বলেন- চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক (প্রাথমিক) লুইশ মুর্মু, সিনিয়র শিক্ষক শিরিনা খাতুন, সহকারী শিক্ষক ট্রেম হাসদা। অভিভাকদের মধ্য থেকে কথা বলেন- মিলন হাসদা, ফুলরানি মুরমু, কবিতা টুডুসহ অন্যরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে পাঠালে জ্ঞানের পরিসর বৃদ্ধি পায়। শিক্ষার পরিবেশ ভালো থাকে। নিয়মিত বিদ্যালয়ে শিশুদের পাঠানো অভিভাবকদের একটি দায়িত্ব। শিশুদের বিদ্যালয়ে পাঠানোর পূর্বে তাকে ঠিকমত খাবার দেয়া, পোশাক-পরিচ্ছদ ঠিক করে দেয়া, বই-খাতা-পেনসিল-কলম গুছিয়ে দেয়ার জন্য মায়েদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। মা যদি সচেতন না হয়, তবে শিক্ষার্থীরা পড়ালেখাসহ অন্যান্য ক্ষেত্রেও পিছিয়ে যেতে পারে। শিশুদের পড়ালেখার খোঁজখবর রাখতে হবে নিয়মিত। পাশাপাশি অভিভাবকবৃন্দ শিক্ষকদের সাথে যোগাযোগ রাখলে শিশুদেরও পড়ালেখার প্রতি আগ্রহ তৈরি হয়। তাই অভিভাবক ও শিক্ষক উভয়কেই শিক্ষার্থীদের এগিয়ে নিতে কাজ করতে হবে।