বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 20, 2026
August 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বিসিবির সিকিউরিটি কমিটির মেম্বার সেক্রেটারি হলেন মাহবুব আলম

Published: August 20, 2026 at 02:17 PM
বিসিবির সিকিউরিটি কমিটির মেম্বার সেক্রেটারি হলেন মাহবুব আলম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিকিউরিটি কমিটির মেম্বার সেক্রেটারি হয়েছেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম। এ কমিটির চেয়ারম্যান হয়েছেন বিসিবির পরিচালক সাইদ ইব্রাহিম আহমেদ। 

বিসিবির দাপ্তরিক কাঠামো অনুযায়ী এই কমিটির মেম্বার সেক্রেটারি হিসেবে মাহবুব আলম দায়িত্ব পালন করবেন।

গত রবিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ‘আমরা (বিসিবি) দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনার অভিজ্ঞতা ও নিষ্ঠা এই কমিটির কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখবে।’

মাহবুব আলম বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন।