বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ‘বিগ বস’-এর নতুন সিজন ঘিরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে ‘বিগ বস ২০’। তবে এখন পর্যন্ত প্রতিযোগীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি নির্মাতারা। এর মধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে একের পর এক নাম নিয়ে জল্পনা চলছে। সে তালিকায় এবার উঠে এসেছে ‘নাগিন’খ্যাত অভিনেত্রী মৌনী রায়ের নাম। সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস ২০’-এ প্রতিযোগী হিসেবে যোগ দেওয়ার জন্য অভিনেত্রী মৌনী রায়কে প্রস্তাব দিয়েছেন নির্মাতারা। যদিও সেই প্রস্তাবে অভিনেত্রী সম্মতি দিয়েছেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। মৌনীকে শোতে নিয়ে আসতে নির্মাতারা নাকি বেশ আগ্রহী। বিপুল অঙ্কের পারিশ্রমিক দিতেও প্রস্তুত বলে জানা গেছে। বর্তমানে অভিনেত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত মৌনী রায় ‘বিগ বস’-এর ঘরে ঢ়ুকবেন কিনা, তার উত্তর মিলবে আনুষ্ঠানিক ঘোষণার পরেই। মৌনী রায়কে ঘিরে খবর ছড়াতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। এক নেটিজেন লিখেছেন- মৌনী ‘বিগ বস’-এর মতো অনুষ্ঠানের থেকে অনেক বেশি জনপ্রিয় নাম। তার হাতে একাধিক কাজ রয়েছে। তবে তিনি যদি সত্যিই আসেন, তাহলে অনুষ্ঠান জমে উঠবে। এদিকে অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে। তাই আরেক নেটিজেন লিখেছেন-মৌনী এবং জেনিফার উইঙ্গেট কোনো দিনই ‘বিগ বস’-এ আসবেন না। তারা দুজনেই যথেষ্ট জনপ্রিয়। এখানে এসে আলাদা করে কিছু পাওয়ার নেই। শুধু মৌনী রায় নন, আরও বেশ কয়েকজন তারকার নাম নিয়েও জোর জল্পনা চলছে। যে নামগুলো নিয়ে ইতোমধ্যে আলোচনার খবর প্রকাশ্যে এসেছে। তাদের মধ্যে রয়েছেন- মাহি ভিজ, গীতা বসরা, জান্নাত জুবের, সুনীল পাল ও শৌভিক চক্রবর্তী। ললিত মোদির নামও উঠে এসেছে। ‘বিগ বস ২০’-এর সূচনা হওয়ার কথা ৬ সেপ্টেম্বর। এ সিজনেও সালমান খানই সঞ্চালকের ভূমিকায় থাকছেন বলে একটি সূত্র জানিয়েছে।
শিরোনাম
ধর্ষণের অভিযোগে কারাগারে জনপ্রিয় গায়ক পোকো লি
মোটা অঙ্কের পারিশ্রমিকে ‘বিগ বস’-এ যুক্ত হলেন মৌনী
প্রথমবারের মতো জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
জীবনের কঠিন সত্যে তুলে ধরলেন রিয়া
অভিনয়ের পাশাপাশি কর্পোরেট পেশায় যুক্ত হলেন তমা মির্জা
অভিনয়ের পাশাপাশি কর্পোরেট পেশায় যুক্ত হলেন তমা মির্জা
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ
গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার
দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প
Printed on: August 20, 2026
August 20, 2026
বিনোদন
মোটা অঙ্কের পারিশ্রমিকে ‘বিগ বস’-এ যুক্ত হলেন মৌনী
সর্বশেষ খবর
ধর্ষণের অভিযোগে কারাগারে জনপ্রিয় গায়ক পোকো লি
Aug 20, 2026
প্রথমবারের মতো জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
Aug 20, 2026
জীবনের কঠিন সত্যে তুলে ধরলেন রিয়া
Aug 20, 2026