রবিবার ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক তোফার সুস্থতা কামনায় দোয়া চাঁপাইনবাবগঞ্জে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির শিবগঞ্জে সড়ক প্রশস্ত করার দাবিতে ফেসবুকে গণলাইভ চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আরো ৪ শিশু ৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, ভর্তি রোগী ১৬৪ জন গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব লালনের বাণী ও গানে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ করল এসএসসি-৯৩ ব্যাচ বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী
Printed on: October 25, 2026
August 20, 2026
বিনোদন
বিনোদন

জীবনের কঠিন সত্যে তুলে ধরলেন রিয়া

Published: August 20, 2026 at 10:29 AM
জীবনের কঠিন সত্যে তুলে ধরলেন রিয়া

বিতর্ক আর কটাক্ষ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। বিশেষ করে ২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই এক কঠিন মানসিক ট্রমার মধ্য দিয়ে গিয়েছেন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সম্প্রতি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) সুশান্তের মৃত্যু মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তাকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। তবে সেই মানসিক কষ্ট থেকে এখনও বের হতে পারেননি, তার প্রমাণ মিলল ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এর মঞ্চে। শোয়ের পঞ্চম পর্বে সহ-প্রতিযোগী শ্বেতা তিওয়ারি যখন তাকে বিশ্বাসঘাতক মনে না করার কারণ জানতে চান, তখন নিজের জীবনের কঠিন সত্যের কথা তুলে ধরেন রিয়া। রিয়া বলেন, ‘আমি এই খেলায় বিশ্বাসঘাতক বা খুনি সাজতে চাই না। কারণ, বাস্তব পৃথিবী এমনিতেই আমাকে ওই চোখে দেখে। এটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। এখানে এসে স্বেচ্ছায় কাউকে খুন করার নাটক করতে চাই না। এতে পরিস্থিতি আরও খারাপ হবে এবং মানুষ আমাকে নিয়ে আবারও নোংরা মিম বানাবে।’ নিজের ওপর হওয়া সামাজিক ট্রলিংয়ের কথা স্মরণ করে রিয়া আরও যোগ করেন, ‘দেশের মধ্যে সবচেয়ে বেশি ট্রল হওয়া মানুষ সম্ভবত আমিই। আপনারা সবাই জানেন এর পেছনে কী কারণ রয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার আমি ভেড়ার পালে হাঁটার পাত্রী নই এবং সহজে কাউকে বিশ্বাস বা প্রভাব বিস্তার করতে দিই না।’ প্রসঙ্গত, রিয়া চক্রবর্তী শেষ পর্যন্ত এই পর্বের ভোটাভুটিতে টিকে গেলেও বাদ পড়েছেন পারুল গুলাটি। বিতর্ক আর লড়াই সামলে আবারও পর্দায় কাজ শুরু করেছেন রিয়া, তবে পুরনো সেই অপবাদ ও মানসিক ট্রমা যে তার দৈনন্দিন জীবনের ছায়া হয়ে এখনও সাথে ঘুরছে।