মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 15, 2026
August 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প

Published: August 19, 2026 at 02:10 PM
দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প

চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৫০০ ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছে অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড। এই কর্মসূচির আওতায় বুধবার সকালে চারা রোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গণকা এলাকায় অগ্রণী সেচ প্রকল্পের কার্যালয় মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। 

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, জেলা সমবায় অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার মো. আনিছুর রহমান, অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম হোসেনসহ অন্যরা। 

পরে প্রধান অতিথি খাড়ি ও ক্যানেলের পাশে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহফুজুর রহমান জানান, ৫০০টি মেহগনি, আম ও নিমসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হবে। এছাড়া আরো ১ হাজার চারা স্থানীয়দের মধ্যে বিতরণ করা হবে।