মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 15, 2026
August 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ

Published: August 19, 2026 at 02:08 PM
শিশুর প্রতি  সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও প্রভাব বিস্তারকারী অংশীজনদের ভূমিকা জোরদারের লক্ষে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটী হেফজুল উলুম এফ কে কামিল মাদরাসায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। 

সংলাপে বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নামোশংকরবাটি হেফজুল উলুম এফ কে কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল খালেক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মাওলানা মো. আব্দুল হাই এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের জেলা কর্মকর্তা উত্তম মন্ডল।

সংলাপে উত্তম মন্ডল বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব নয়। স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, যুবসমাজসহ সব অংশীজনকে সম্পৃক্ত করে সামাজিক ও আচরণগত পরিবর্তন আনতে হবে। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে নিয়মিত উদ্যোগ ও সমন্বয় প্রয়োজন বলে জানান তিনি। 

সংলাপে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।