মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 15, 2026
August 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Published: August 19, 2026 at 02:08 PM
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের শহীদ সাটু হল কমপ্লেঙ্ েএই আলোচনা সভা আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল।

আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকিলুর রহমান, জানিবুল হক জসি, সাদমান সাকিব লিপু, দপ্তর সম্পাদক বদিউজ্জামান, সহ-দপ্তর সম্পাদক মো. আরাফাত ইয়াকুব।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজ, সদস্য সচিব মামুনুর রশিদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম হোসেনসহ জেলার বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। 

আলোচনা সভা শেষে দোয়া করা হয়।

এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন নিজের রক্তদান করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।