মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 15, 2026
August 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

Published: August 19, 2026 at 02:03 PM
চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জে ইঞ্জিনচালিত সকল নৌযানের ডাটাবেজ তৈরির লক্ষে আজ বৃহস্পতিবার থেকে নৌযান শুমারি শুরু হচ্ছে।

এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে কালেক্টরেট চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। 

র‌্যালিতে অংশ নেন- জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক রাজীব কুমার কর্মকার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, গোদাগাড়ী নৌপুলিশের কনস্টেবল খাইরুল ইসলাম।

নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে দেশে প্রথমবারের মতো সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের ডাটাবেজ প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে। চাঁপাইনবাবগঞ্জেও এই শুমারি পরিচালিত হবে।

নৌযান শুমারি ২০২৬ এর মূল তথ্যসংগ্রহ কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, শুমারির গুরুত্ব ও উদ্দেশ্য সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং শুমারিকর্মীদের তথ্য প্রদানে উৎসাহিত করার লক্ষে এই র‌্যালির আয়োজন করা হয়।