সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 24, 2026
August 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগ ও অংশীদারিত্ব বিষয়ে সভা

Published: August 18, 2026 at 02:13 PM
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগ ও অংশীদারিত্ব বিষয়ে সভা

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা, শিশু অধিকার এবং বাল্যবিয়ে প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ‘শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগ ও অংশীদারিত্ব বিষয়ক পরামর্শ সভা’ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এই সভার আয়োজন করা হয়। 

সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভায় ওয়ার্ল্ড ভিশন নিউজিল্যান্ড থেকে আগত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ। রাজশাহীর এডিপিএসও সিনিয়র ম্যানেজার লোটাস চিসিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার, এডিপির ম্যানেজার ম্যানুয়েল হাসদা, সদর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলীম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা, প্রোগ্রাম অফিসার লিন্ডা রিচিল, প্রজেক্ট অফিসার উত্তম মণ্ডল, জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলী খাতুনসহ অন্যরা। 

সভায় রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমের সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিম কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।