সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 24, 2026
August 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জাতীয় পর্যায়ে সাফল্য পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জেলা প্রশাসন

Published: August 18, 2026 at 02:12 PM
জাতীয় পর্যায়ে সাফল্য পাওয়া  কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  দিল জেলা প্রশাসন

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ও ‘প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা-২০২৬’-এ জাতীয় পর্যায়ে সফলতা অর্জনকারী চাঁপাইনবাবগঞ্জের কৃতী শিক্ষার্থীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হকসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। 

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সফলতা অর্জনকারীসহ নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করে নাচোলের মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মো. শামীম। দ্বিতীয় স্থান অর্জন করে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শামীম আহমেদ সিফাত এবং তৃতীয় স্থান অর্জন করে কালেক্টরেট ইংলিশ স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মো. কাফিফ আল আবিদ রনক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীদের এ অর্জন জেলার জন্য অত্যন্ত গৌরবের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ভবিষ্যতে তাদের আরো সাফল্য অর্জনে সহায়তা করবে। তারা কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।