সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
August 18, 2026
বিনোদন
বিনোদন

মাথা ন্যাড়া করলেন নয়নতারা!

Published: August 18, 2026 at 01:03 PM
মাথা ন্যাড়া করলেন নয়নতারা!

দক্ষিণী সুপারস্টার যশের ব্লকবাস্টার সিনেমা ‘টঙ্কি: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে এখন শোরগোল সিনেমা অঙ্গনে। ধুমধাড়াক্কা অ্যাকশনধর্মী সিনেমাটি নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে। টিজার-ট্রেলারে রীতিমতো তোলপাড় অবস্থা। এরই মধ্যে সিনেমার অন্যতম কাস্টিং লেডিসুপারস্টার নয়নতারার প্রচারের একটি ছবি নিয়ে চাঞ্চল্যকর খবর রটে যায়। সেখানে দেখা যায় নয়নতারাকে ন্যাড়া মাথায় ‘টঙ্কি’-এর প্রচারে ব্যস্ত। সম্প্রতি সামাজিকমাধ্যমে দেখা যায়, যশের সিনেমাটির বঙ্ অফিসে সাফল্য কামনায় তিরুপতি তিরুমালা মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করেছেন ছবির অন্যতম মুখ্য অভিনেত্রী নয়নতারা। সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আর নয়নতারা চুলহীল মাথার এই ছবি দেখে নেটপাড়ায় ভক্তদের মধ্যে তোলপাড় দেখা দিয়েছে। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, নয়নতারার ন্যাড়া হওয়ার পুরো বিষয়টিই ভুয়া ও ভিত্তিহীন। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলো মূলত এআই প্রযুক্তির সাহায্যে বিকৃত করে তৈরি করা হয়েছে। গত এপ্রিলে স্বামী বিগ্নেশ শিবানের সঙ্গে তিরুমালা মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন নয়নতারা। সেদিনের পরা সাদা পোশাক ও সবুজ ওড়নার পুরোনো ছবিকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এডিট করে ‘টঙ্কি’ নিয়ে এখন নেটপাড়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে পা রাখতে চলেছে বহুপ্রতীক্ষিত সিনেমা ‘টঙ্কি’। অ্যাকশন ও গ্যাংস্টার ড্রামা নির্ভর এই ছবিতে যশের বিপরীতে কেবল নয়নতারা নন, দেখা যাবে একাধিক প্রথম সারির বলি-সুন্দরীকে। বড় পর্দায় যশের সঙ্গে কিয়ারা আদভানি, তারা সুতারিয়া এবং হুমা কুরেশির জোরালো উপস্থিতি দর্শকদের বাড়তি আকর্ষণ জোগাচ্ছে। আগামী ২৬ আগস্ট মুক্তি পেতে যাওয়া ‘টঙ্কি'। যশের মেগাবাজেট এই সিনেমায় বিশেষ চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘এলিজাবেথ’ নামে এক ক্যারিশম্যাটিক চরিত্রে দেখা যাবে হুমা কুরেশিকে। যশের গ্যাংস্টার ড্রামার অন্যতম নাটকীয় চরিত্র ‘মেলিসা’র ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত।