মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 18, 2026
August 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড

Published: August 17, 2026 at 04:25 PM
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান করা হয়েছে| সোমবার (১৭ আগস্ট) বিকেলে মেসার্স সদের ট্রেডার্স নামক দোকানটির মালিক  মো. সদের আলীকে এই দণ্ড প্রদান করা হয়|  মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ| 

মোবাইল কোর্টে উপস্থিত থাকা সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার আনিসুল হক মাহমুদ এই তথ্য জানিয়েছেন| তিনি আরো জানান,  সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসের সার ও বালাইনাশক  তদারকির সময় দেখা যায় মেসার্স সদের ট্রেডার্স নামক দোকানে ভেজাল কীটনাশক এবং গাছের জন্য প্রয়োজনীয় অনুখাদ্য  অবৈধভাবে প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছে| বিষয়টি নজরে আসায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল কীটনাশক এবং গাছের জন্য প্রয়োজনীয় অনুখাদ্য  অবৈধভাবে প্যাকেটজাত করে বাজারজাত করার অভিযোগে দোকান মালিক মো. সদের আলীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লক্ষ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়| এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান, কৃষি সম্প্রসারণ অফিসার নাঈম উদ্দিন সরকার, মো. আল আওয়াল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুর মোহাম্মদ ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান|