চ্যালেঞ্জ জয় করে শোবিজে দেড় দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন বিদ্যা সিনহা মিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই এবং টিকে থাকার পেছনের গল্প নিয়ে কথা বলেছেন তিনি। নিজের সংগ্রামের কথা মনে করে মিম জানান, সাফল্যের চূড়ায় পৌঁছানোর চেয়ে সেখানে স্থির থাকাটাই আসল পরীক্ষা। তার কথায়, ‘কখনো আমি হাল ছাড়ি নাই। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা উইনার হতেও অনেক কষ্ট করতে হয়, বাট তার থেকেও বেশি কষ্ট আসলে জায়গাটা ধরে রাখা।’ গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেকেরই উত্থান দ্রুত হয়, কিন্তু সময়ের আবর্তে হারিয়ে যান অনেকেই। মিম মনে করেন, ধৈর্য এবং নিয়মানুবর্তিতাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। দীর্ঘ পথচলার বিষয়ে তিনি বলেন, ‘যারা মানে এখন পর্যন্ত টিকে আছো বা অথবা আমার যেই জার্নিটা, এখানে অতটুকু পর্যন্ত ধৈর্য, ডিসিপ্লিন সবকিছু মেইনটেইন করে আসলে কাজ করে যাচ্ছি বিধায় হয়তো এখনো পর্যন্ত আছি।’ প্রতিটি মানুষের জীবনেই ব্যর্থতা আসে, কাজ থমকে যায়। মিমও এর ব্যতিক্রম নন। তবে প্রতিকূল পরিস্থিতিতে দমে যাওয়ার পাত্রী তিনি নন। নিজের লড়াকু মানসিকতার কথা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘কখনো আমি আসলে হাল ছাড়ি নাই। মানে আমার আসলে কখনো কোনো কিছুতে ‘না, এটা পারছি না’, ওকে ফাইন, ‘এটা হচ্ছে না’, আরেকটা হবে। তো আমি সবসময় নিজেকে অনেক উৎসাহ দিতে থাকি কাজের।’
শিরোনাম
গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব
লালনের বাণী ও গানে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ
ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ করল এসএসসি-৯৩ ব্যাচ
বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী
সদর থানা পুলিশের অভিযানে গাঁজা জব্দ, গ্রেপ্তার দুইজন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৮২ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ৩৯ জনকে, ভর্তি রোগী ১২৯ জন
সোনামসজিদ স্থলবন্দর : আগমীকাল চালু হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম
ভোলাহাটে মোটরসাইকেল ছিনতাই : তিনজন আহত
ইউরোপে তীব্র দাবদাহে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত
সর্বশেষ খবর
লালনের বাণী ও গানে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ
Oct 23, 2026
ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ করল এসএসসি-৯৩ ব্যাচ
Oct 23, 2026
বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী
Oct 23, 2026
সদর থানা পুলিশের অভিযানে গাঁজা জব্দ, গ্রেপ্তার দুইজন
Oct 23, 2026