ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু করে নায়িকা হিসেবে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের তুলনায় অনেকটাই অনিয়মিত এই অভিনেত্রী। সর্বশেষ ‘দম’ সিনেমায় দেখা গেছে তাকে। এরপর নতুন কোনো সিনেমায় পূজাকে নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি। এরই মধ্যে শোবিজে গুঞ্জন উঠেছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পূজা চেরি। এমনকি এরই মধ্যে বিয়েও করে ফেলেছেন এমন কথাও ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি এই অভিনেত্রী। জানা গেছে, দেশে নামকরা এক ব্যবসায়ী বিয়ে করেছেন পূজা। বিয়ের গুঞ্জনের সত্যতা জানতে পূজা চেরির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে বিয়ের খবরটি সত্যি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। চলতি বছরের শুরুর দিকেও পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে শোবিজে জোর আলোচনা ছিল। তখন গুঞ্জন ছড়িয়েছিল, প্রায় দুই বছর আগেই নীরবে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। একই সঙ্গে পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কথা বলতে দেখা যায়নি তাকে। তাই নতুন করে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত নীরব রয়েছেন এই অভিনেত্রী।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
Printed on: November 08, 2026
August 17, 2026
বিনোদন
কার সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পূজা?
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026