ভারতে গত শুক্রবার একই দিনে মুক্তি পেয়েছে ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’ এবং সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’। দেশটির স্বাধীনতা দিবসকে সামনে রেখে মুক্তি দেয় সিনেমা দুটি। তবে বলিউডের তাবড় এই দুই অভিনেতার মুখোমুখি লড়াইয়ে সানি দেওলকে পেছনে ফেলে প্রথম দিনেই বাজিমাত করেছে ইমরান হাশমির সিনেমাটি। বঙ্ অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতের বাজারে ‘আওয়ারাপান টু’ আয় করেছে ২১ কোটি রুপি, যার গ্রস আয় দাঁড়িয়েছে ২৫ কোটি ২০ লাখ রুপি। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি সংগ্রহ করেছে আরও ২ কোটি রুপি। ফলে সব মিলিয়ে প্রথম দিনে নিতিন কক্কর পরিচালিত সিনেমাটির বিশ্বব্যাপী মোট গ্রস আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখ রুপি। ভারতজুড়ে ৯ হাজার ৩৩টি শোতে সিনেমাটির সার্বিক আসন দখলের হার ছিল প্রায় ৪৫ শতাংশ। এদিকে, সানি দেওল অভিনীত ‘বাটোয়ারা ১৯৪৭’ প্রথম দিনে বঙ্ অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। প্রথম দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ৫ কোটি ৭৫ লাখ রুপি এবং গ্রস আয় ৬ কোটি ৮৪ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে সংগৃহীত ১ কোটি ৫০ লাখ রুপি যোগ করে রাজকুমার সন্তোষী পরিচালিত এই সিনেমার প্রথম দিনের বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৮ কোটি ৩৪ লাখ রুপি। ৮ হাজার ৭২১টি শোতে সিনেমাটির আসন দখলের হার ছিল মাত্র ১৫ শতাংশের কাছাকাছি। উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুেয়ল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপান টু’। এতে পুনরায় ‘শিভম পণ্ডিত’ চরিত্রে পর্দায় ফিরেছেন ইমরান হাশমি। আবেগ ও অ্যাকশনে ভরপুর এই সিনেমায় ইমরান হাশমির পাশাপাশি প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। অন্যদিকে, ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমায় দেশভাগের পটভূমিতে পাকিস্তানে পাড়ি জমানো এক মুসলিম ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, যিনি চরম বিশৃঙ্খলার মধ্যেও এক হিন্দু নারীকে (শাবানা আজমি) রক্ষার দায়িত্ব নেন। সিনেমাটির মাধ্যমে দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরেছেন অভিনেত্রী প্রীতি জিন্তা। এছাড়া এতে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন বাস্তব জীবনের বাবা-ছেলে সানি দেওল ও করণ দেওল। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলী ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারি ও কনিকা কাপুর।
শিরোনাম
জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৫১ জন
শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা
গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী
কত টাকায় বার্সা ছাড়লেন তোরেস?
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
ইতিহাসের পাতায় নাম লেখালেন মিরাজ
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
Aug 16, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৫১ জন
Aug 16, 2026
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা
Aug 16, 2026