রবিবার ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ ভোলাহাট থানা পুলিশের অভিযানে ৩১০টি ভারতীয় পুরাতন মোবাইল ফোন সেট জব্দ চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৮ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এস্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি নাচোলে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, হাসপাতালে ভর্তি অর্ধশত রোগী প্রয়াস হসপিটালে চালু হলো চক্ষু বিভাগ চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু পরিস্থিতি : একলাফে আক্রান্ত ৪৯ জন এসএসসিতে মানবিকে পেয়েছেন সর্বোচ্চ নম্বর : লেখাপড়া চালিয়ে নিতে সহযোগিতা চান ইতি
Printed on: August 16, 2026
August 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

Published: August 15, 2026 at 02:23 PM
চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ২.০৯ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে| শনিবার বিকেল ৪টায় এই কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল|

এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এক অনুষ্ঠানের আয়োজন করে| এতে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা|

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আলাতুলি এলাকায় পদ্মা নদীর ২ দশমিক ০৯ কিলোমিটার অংশে নদীতীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে| দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে এ এলাকার বসতবাড়ি, বিভিন্ন স্থাপনা ও কৃষিজমি হুমকির মুখে রয়েছে| প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন রোধের পাশাপাশি স্থানীয় মানুষের জানমাল, বসতবাড়ি ও কৃষিজমি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে|

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজে সর্বোচ্চ মান বজায় রাখতে হবে| পদ্মা নদীর ভাঙন থেকে আলাতুলি এলাকার মানুষ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় এ প্রকল্পের গুরুত্ব অপরিসীম| তাই কাজের গুণগত মান নিয়ে কোনো ধরনের আপস করা যাবে না|”

তিনি বলেন, “নদীভাঙন রোধে প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে|” প্রকল্পের সুফল যাতে দ্রুত স্থানীয় মানুষ পায়, সেদিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানান তিনি|

নূরুল ইসলাম বুলবুল এমপি পদ্মা নদীর ভাঙন স্থায়ীভাবে রোধে একটি টেকসই বাঁধ নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান| পাশাপাশি এ বিষয়ে তিনি নিজেও উদ্যোগ ও প্রচেষ্টা চালাবেন বলে জানান|

তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জের চর ও দিয়াড় এলাকার অবহেলিত সাত ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেয়া হবে| এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন-সংক্রান্ত দাবি ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে নতুন উপজেলা গঠনের বিষয়ে তিনি কাজ করার আশ্বাস দেন|