রবিবার ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ ভোলাহাট থানা পুলিশের অভিযানে ৩১০টি ভারতীয় পুরাতন মোবাইল ফোন সেট জব্দ চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৮ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এস্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি নাচোলে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, হাসপাতালে ভর্তি অর্ধশত রোগী প্রয়াস হসপিটালে চালু হলো চক্ষু বিভাগ চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু পরিস্থিতি : একলাফে আক্রান্ত ৪৯ জন এসএসসিতে মানবিকে পেয়েছেন সর্বোচ্চ নম্বর : লেখাপড়া চালিয়ে নিতে সহযোগিতা চান ইতি
Printed on: August 16, 2026
August 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ

Published: August 15, 2026 at 02:09 PM
চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত হয়েছে| এ উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দরিদ্র পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়|

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জেলা, উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়| 

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া এবং সদস্য সচিব মো. রফিকুল ইসলামের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, জেলা জাসাসের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জোনাব আলী, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান মুক্তা, বিএনপি নেতা ইসমাইল বিশ্বাস, জহিরুল হক বিশ্বাস বুলু, সারোয়ার জাহান, গোলাম কিবরিয়া কোয়েল, আতিক হাসান মুক্তাসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ¯ে^চ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা|

অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তার অবদান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়| 

বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা মোকাবিলা করেও খালেদা জিয়া গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে আপসহীন ছিলেন|

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতার পরিবারের সদস্য আরাফাত রহমান কোকো এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়| দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. রফিকুল ইসলাম|

দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জনগণের কল্যাণ কামনা করা হয়| একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু¯^াস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয়|

পরে স্থানীয় পথচারী, শ্রমজীবী, নিম্নআয়ের মানুষ এবং গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়| 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবিক কর্মসূচির অংশ হিসেবে কয়েকশ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে|