রবিবার ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ ভোলাহাট থানা পুলিশের অভিযানে ৩১০টি ভারতীয় পুরাতন মোবাইল ফোন সেট জব্দ চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৮ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এস্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি নাচোলে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, হাসপাতালে ভর্তি অর্ধশত রোগী প্রয়াস হসপিটালে চালু হলো চক্ষু বিভাগ চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু পরিস্থিতি : একলাফে আক্রান্ত ৪৯ জন এসএসসিতে মানবিকে পেয়েছেন সর্বোচ্চ নম্বর : লেখাপড়া চালিয়ে নিতে সহযোগিতা চান ইতি
Printed on: August 16, 2026
August 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ভোলাহাট থানা পুলিশের অভিযানে ৩১০টি ভারতীয় পুরাতন মোবাইল ফোন সেট জব্দ

Published: August 15, 2026 at 02:05 PM
ভোলাহাট থানা পুলিশের অভিযানে ৩১০টি ভারতীয় পুরাতন মোবাইল ফোন সেট জব্দ

ভোলাহাট থানা পুলিশের অভিযান :৩১০টি ভারতীয় পুরাতন মোবাইল ফোন সেট জব্দ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০টি ভারতীয় পুরাতন মোবাইল ফোনসেট জব্দ করেছে পুলিশ| এ ঘটনায় মোসা. জেসমিন খাতুন (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে| গত শুক্রবার দিবাগত রাত ৩টায় উপজেলার জাদুনগর গ্রামে এ অভিযান চালানো হয়| গ্রেপ্তার হওয়া নারী ওই গ্রামের মনজুর হোসেনের স্ত্রী| ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন| তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল জাদুনগর গ্রামে মো. মঞ্জুর হোসেন (২৭) এর বাড়িতে অভিযান চালায়| অভিযানে ভিভো, অপ্পো, রিয়েলমি, রেডিমি,সহ বিভিন্ন ব্র্যান্ডের ৩১০টি ভারতীয় পুরাতন মোবাইল ফোনসহ মোসা. জেসমিন খাতুনকে গ্রেপ্তার করা হয়| এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে|