রবিবার ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ ভোলাহাট থানা পুলিশের অভিযানে ৩১০টি ভারতীয় পুরাতন মোবাইল ফোন সেট জব্দ চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৮ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এস্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি নাচোলে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, হাসপাতালে ভর্তি অর্ধশত রোগী প্রয়াস হসপিটালে চালু হলো চক্ষু বিভাগ চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু পরিস্থিতি : একলাফে আক্রান্ত ৪৯ জন এসএসসিতে মানবিকে পেয়েছেন সর্বোচ্চ নম্বর : লেখাপড়া চালিয়ে নিতে সহযোগিতা চান ইতি
Printed on: August 16, 2026
August 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৮ শিশু হাসপাতালে

Published: August 15, 2026 at 02:01 PM
চাঁপাইনবাবগঞ্জে  শ্বাসকষ্ট নিয়ে   আরো ৮ শিশু   হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় শ্বাস  কষ্টের তীব্র সংক্রমণ নিয়ে আরো ৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়| নতুন আক্রান্ত শিশুদের মধ্যে ৫ জন ছেলে ও ৩ জন কন্যাশিশু রয়েছে| 

শনিবার জেলা হাসপাতালের শ^াসকষ্টবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

চিকিৎসকদের পরামর্শ হচ্ছে— এই আবহাওয়ায় সবচেয়ে বেশি কষ্ট হয় শিশুদের| গরমে ঘেমে গিয়ে শিশুদের ঠাণ্ডা লেগে নিউমোনিয়া হতে পারে| তাই এই গরমে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি যত্ন| তুলনামূলক ঠাণ্ডা জায়গায় শিশুদের রাখতে হবে, বয়স অনুযায়ী তরল খাওয়ার খাওয়াতে হবে, ঘেমে গেলে গা মুছে দিতে হবে, হালকা সুতি জামাকাপড় পরাতে হবে, প্রখর রোদের মধ্যে খেলাধুলা থেকে বিরত রাখতে হবে|