চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ হয়েছে| শনিবার ভোর পৌনে ৫টার দিকে কালুপুর গ্রাম হতে ৯৩ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়|
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে|
বিজিবি আরো জানায়, ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল ভোর ৪টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে| অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার কালুপুর গ্রাম হতে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়|
উল্লেখ্য, চলতি আগস্ট মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে ভারতীয় ৩৬৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে|
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে|