চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ অংশগ্রহণের লক্ষে নাচোল উপজেলায় দিনব্যাপী আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে|
শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান|
নাচোল উপজেলা পরিষদ চত্বরের মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মেহেরাব গোলাম জাকারিয়া, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, পৌর জামায়াতের নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা|
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ফতেপুর ইউনিয়ন ফুটবল দল বনাম নাচোল সদর ইউনিয়ন ফুটবল দল|
খেলা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন নাচোল উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি আব্দুর রশিদসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকবৃন্দ|
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক ক্রীড়ামোদি দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন|