রবিবার ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ ভোলাহাট থানা পুলিশের অভিযানে ৩১০টি ভারতীয় পুরাতন মোবাইল ফোন সেট জব্দ চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৮ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এস্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি নাচোলে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, হাসপাতালে ভর্তি অর্ধশত রোগী প্রয়াস হসপিটালে চালু হলো চক্ষু বিভাগ চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু পরিস্থিতি : একলাফে আক্রান্ত ৪৯ জন এসএসসিতে মানবিকে পেয়েছেন সর্বোচ্চ নম্বর : লেখাপড়া চালিয়ে নিতে সহযোগিতা চান ইতি
Printed on: August 16, 2026
August 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, হাসপাতালে ভর্তি অর্ধশত রোগী

Published: August 15, 2026 at 01:49 PM
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, হাসপাতালে ভর্তি অর্ধশত রোগী


চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থির অবনতি হচ্ছে| আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে ভর্তি রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে| শহর থেকে গ্রামে-গঞ্জে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে| ¯^াস্থ্য বিভাগ বলছে, মশক নিধনের পাশাপাশি জনসাধারণকে ডেঙ্গু সচেতন হতে হবে| তা না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে|

 শনিবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের পুরাতন ভবনে গিয়ে দেখা যায়, ডেঙ্গু রোগীদের জন্য বরাদ্দ ১০টি আসন থাকলেও রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় অনেককে মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে| 

পুরাতন ভবনে মেঝেতে ভর্তি থাকা শিবতলা এলাকার রোগী ফুয়াদ হাসান (১৯)| তিনি ৩ দিন আগে ভর্তি হয়েছেন, আক্রান্ত হয়েছেন শিবতলা এলাকায়| বালিয়াডাঙ্গা গ্রামের ১৪ বছরের এক শিশুও শিবতলা এলাকায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন| জেলাশহরের ¯^র্ণকারপট্টির জামে মসজিদের মুয়াজ্জিন বাকি বিল্লাহ ¯^র্ণকারপট্টিতেই আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন| শিবতলার আইনাল হক নামের এক ব্যক্তিও শিবতলা এলাকায় আক্রান্ত হয়ে গতকাল শনিবার সকালে ভর্তি হয়েছেন| 

তারা জানান, বেশ কয়েকদিন আগে জ্বর হয়| সুস্থ না হওয়ায় হাসপাতালে পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে| এসময় দেখা যায়, ডেঙ্গু রোগীদের মশারির মধ্যে থাকার কথা থাকলেও অনেকেই মশারি ছাড়াই রয়েছেন| 

হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান বলেন— শনিবার দুপুর পর্যন্ত ৫৩ জন রোগী ভর্তি আছে| ২ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে| 

ডা. মাহবুব হাসান আরো বলেন— এনএস-১সহ দুই ধরনের ডেঙ্গু পরীক্ষা করা হয়| বর্তমানে তা হচ্ছে| ওষুধ পর্যাপ্ত রয়েছে| পুরুষ রোগীদের জন্য পুরাতন ভবনের নিচতলায় এবং মহিলাদের জন্য নতুন ভবনের ৫ তলায় ১০ শয্যাবিশিষ্ট ডেঙ্গু কর্নার খোলা হয়েছিল| কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন ভবনের একটি বড় কক্ষে মেঝেতে ডেঙ্গু রোগীদের রাখার চিস্তাভাবনা চলছে| 

মশক নিধন ও জনসচেতনতার ওপর জোর দেন এই চিকিৎসক|

এদিকে  শনিবার জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরো ২৮ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে| তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু কর্নারে ভর্তি করা হয়েছে| 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পূর্বে ২৮ জন রোগী ভর্তি ছিল| নতুন ভর্তি রোগী ২৮ জন| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে| ফলে ভর্তি রোগীর সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে| এই ৫০ জনের মধ্যে ২৬ জন পুরুষ এবং ১৯ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছে|