শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 14, 2026
August 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু পরিস্থিতি : একলাফে আক্রান্ত ৪৯ জন

Published: August 14, 2026 at 02:28 PM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু পরিস্থিতি : একলাফে আক্রান্ত ৪৯ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাদের মধ্যে কাউকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে আবার কাউকে প্রাথমিক চিৎিসা দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৯ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ, ১৬ জন মহিলা ও ২জন শিশুসহ ২৯ জন জটিল রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু কর্নারে ভর্তি করা হয়েছে। অন্য ২০ জন সাধারণ রোগীকে বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

শুক্রবার জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পূর্বে ২১ জন রোগী ভর্তি ছিল। নতুন ভর্তি রোগী ২৯ জন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ২১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে ভর্তি রোগীর সংখ্যা ২৮ জনে দাঁড়িয়েছে। এই ২৮ জনের মধ্যে ১৬ জন পুরুষ এবং ১০ জন মহিলা ও ২ জন শিশু রয়েছে।

এদিকে মশারির মধ্যে ঘুমানোর জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরামর্শ দিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান বলেন- এনএস-১সহ দুই ধরনের ডেঙ্গু পরীক্ষা করা হয়। বর্তমানে তা হচ্ছে। ওষুধ পর্যাপ্ত রয়েছে। পুরুষ রোগীদের জন্য পুরাতন ভবনের নিচতলায় এবং মহিলাদের জন্য নতুন ভবনের ৫ তলায় ১০ শয্যাবিশিষ্ট ডেঙ্গু কর্নার খোলা হয়েছে।