বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 13, 2026
August 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

নরেন্দ্রপুরে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

Published: August 13, 2026 at 02:28 PM
নরেন্দ্রপুরে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে জমশেদ আলী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মারা যাওয়া জমশেদ জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মৃত লোকমান হাকিমের ছেলে। 

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই সোহায়বুর রহমান জানান, সকাল ১০টার দিকে নিজ বাড়ির ছাদে খড়ি শুকাতে যান জমশেদ আলী। পর নামার সময় মইটি সরে গেলে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে অপমৃত্যুর একটি মামলা হয়েছে।