ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত এই তারকার শারীরিক অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। সম্প্রতি একটার পর একটা ব্যক্তিগত ও পেশাগত কারণে খবরের শিরোনামে এলেও, এবার তার শারীরিক অসুস্থতার খবরে দারুণ চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন। আগামী ১৩ আগস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘প্রাইম ভিডিও’-তে মুক্তি পেতে যাচ্ছে করণ জোহরের নতুন রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজন। সেখানে মোট ২১ জন প্রতিযোগীর চূড়ান্ত তালিকায় নাম রয়েছে শ্বেতারও। তবে শো শুরু হওয়ার ঠিক মুখেই তার এভাবে হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন সুস্থ হয়ে তিনি কি এই শো-তে যোগ দিতে পারবেন? শো-টির এক প্রচারণামূলক ভিডিওতে শ্বেতাকে তার ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি জানান, কীভাবে তিনি নিজের স্বামীর পরকীয়া বা প্রতারণা হাতেনাতে ধরে ফেলেছিলেন। শ্বেতার এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আবারও তুঙ্গে ওঠে। এর ঠিক আগেই তার প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর একটি বিষ্ফোরক সাক্ষাৎকার প্রকাশ্যে আসে। শ্বেতার বিরুদ্ধে নানা অভিযোগ এনে রাজা দাবি করেন, তাদের দাম্পত্য জীবন চলাকালীনই অভিনেত্রী নাকি সিজান খানসহ একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। দীর্ঘদিন চুপ থাকলেও নিজের ওপর আসা সব অভিযোগের জবাব দিতেই এবার মুখ খুলেছেন বলে জানান রাজা।
শিরোনাম
রহনপুর স্টেশন বাজার সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক
শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে পানি সম্পদমন্ত্রীকে ডিও লেটার ড. সাইমুমের
মতবিনিময়কালে ডেঙ্গু চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক আনার দাবিসহ ১২ সুপারিশ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতির
চাঁপাইনবাবগঞ্জের পাঁকা ও দুর্লভপুরে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩১ জন ডেঙ্গু আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ৬ শিশু হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের সহায়তা
রহনপুরে পোসালু উৎসবে মেতে উঠল ৮০ শিশু
ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
Printed on: October 10, 2026
August 13, 2026
বিনোদন
ডেঙ্গুতে আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩১ জন ডেঙ্গু আক্রান্ত
Oct 10, 2026