শনিবার ২৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক তোফার সুস্থতা কামনায় দোয়া চাঁপাইনবাবগঞ্জে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির শিবগঞ্জে সড়ক প্রশস্ত করার দাবিতে ফেসবুকে গণলাইভ চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আরো ৪ শিশু ৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, ভর্তি রোগী ১৬৪ জন গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব লালনের বাণী ও গানে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ করল এসএসসি-৯৩ ব্যাচ বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী
Printed on: October 24, 2026
August 13, 2026
বিনোদন
বিনোদন

মিষ্টি হাসিতে ভক্তদের নজর কাড়লেন সাদিয়া আয়মান

Published: August 13, 2026 at 11:25 AM
মিষ্টি হাসিতে ভক্তদের নজর কাড়লেন সাদিয়া আয়মান

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান কেবল অভিনয় দক্ষতা দিয়েই নয়, নিজস্ব স্নিগ্ধতা ও প্রাঞ্জল ব্যক্তিত্ব দিয়েও দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। কাজের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। নিয়মিতই অনুরাগী ও অনুসারীদের সঙ্গে নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন। এবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার শেয়ার করেছেন। নিজের স্বভাবসুলভ মিষ্টি হাসির অনুভূতি প্রকাশ করে সাদিয়া লিখেন, ‘আমি এতটাই খুশি ছিলাম যে আমার চোখ দুটোও যেন হাসছিল, যার জন্য সেগুলো প্রায় দেখাই যাচ্ছিল না।’ ছবির পেছনের মজার অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরও জানান, ছবি তোলার ঠিক আগেই চকলেট খেয়েছিলেন তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘আমি চকলেট খেয়েছিলাম, যা এখনও আমার ঠোঁটের চারপাশে লেগে আছে! মুছে ফেলতে ভুলে গিয়েছিলাম, তবে যাই হোক, ব্যাপার না।’ কোনো কৃত্রিমতা ছাড়া নিজের এমন সাবলীল ও কিউট লুকটি চোখ এড়িয়ে যায়নি অভিনেত্রীর নিজেরও। আর তাই আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি যোগ করেন, ‘এই ছবিগুলো পোস্ট না করে পারলাম না, কারণ নিজেকে ভীষণ কিউট লাগছিল।’ থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার পথে সড়ক ভ্রমণের এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা হয়। সেই শান্ত পরিবেশ আর চমৎকার দিনের স্মৃতি চারণ করে সাদিয়া বলেন, ‘ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার এই সুন্দর গাড়ি ভ্রমণটা খুব উপভোগ করেছি। কী দারুণ আর শান্ত একটা দিন ছিল।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর এই প্রাণবন্ত ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের ভালোবাসায় ভেসে যাচ্ছে কমেন্ট বঙ্। জীবনের সহজ-সরল মুহূর্তগুলোকে এভাবে উপভোগ করার ধরণটি সাদিয়াকে অনুরাগীদের কাছে আরও বেশি প্রিয় করে তুলেছে।