বুধবার ১২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে সারের দাবিতে কৃষকের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা সরকারি খরচায় ৪ লাখ ৭৮ হাজার ৭২ মামলায় আইনি সহায়তা প্রদান রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রুহুল কবির রিজভী কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি : তথ্যমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১, অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭ এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে
Printed on: August 12, 2026
August 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের

Published: August 12, 2026 at 02:34 PM
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের

চাঁপাইনবাবগঞ্জে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণের লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু। 

বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বাড়ির আশপাশে, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠানের জমে থাকা পানি নিয়মিত অপসারণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে আরো সচেতন করতে হবে।

সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন।