চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হাসপাতালটির সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা কমিটির সভাপতি চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি নূরুল ইসলাম বুলবুল।
সভায় হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসন, দালালদের দৌরাত্ম্য বন্ধ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও রোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিভিন্ন আধুনিক পরীক্ষা-নিরীক্ষার মেশিন সংযোজনসহ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মান আরো উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় সকল ধরনের সেবার মানোন্নয়নের তাগিদ দেন নূরুল ইসলাম বুলবুল এমপি।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান, জেলা ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ময়েজ উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্য।