রবিবার ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক তোফার সুস্থতা কামনায় দোয়া চাঁপাইনবাবগঞ্জে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির শিবগঞ্জে সড়ক প্রশস্ত করার দাবিতে ফেসবুকে গণলাইভ চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আরো ৪ শিশু ৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, ভর্তি রোগী ১৬৪ জন গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব লালনের বাণী ও গানে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ করল এসএসসি-৯৩ ব্যাচ বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী
Printed on: October 25, 2026
August 12, 2026
বিনোদন
বিনোদন

পিছিয়ে গেলো শ্রদ্ধার নতুন সিনেমা

Published: August 12, 2026 at 12:59 PM
পিছিয়ে গেলো শ্রদ্ধার নতুন সিনেমা

দুই বছর পর পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ২০২৪-এ ‘স্ত্রী ২’ দিয়ে পেয়েছিলেন দারুণ সাফল্য। এবার আসছেন জীবনীভিত্তিক সিনেমা ‘ঈঠা’ নিয়ে। লক্ষ্মণ উটেকরের এই সিনেমা মুক্তির কথা ২৮ আগস্ট। তবে নতুন খবর হলো তিন মাস পিছিয়ে আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। নতুন মুক্তির তারিখ ঘোষণা করে নির্মাতারা এক বিবৃতিতে বলেন, “টিজার সব রেকর্ড ভেঙে দেওয়ার পর সিনেমাপ্রেমীদের জন্য দারুণ খবর নিয়ে ফিরছে ‘ঈঠা’র দল। এবারের ডিসেম্বরে বড় পর্দায় আসছে প্রাণবন্ত এক নতুন গল্প।” মহারাষ্ট্রের বিখ্যাত লোকনাট্য তামাশা ও লাভণী শিল্পী ভিঠাবাই নারায়ণগাঁওকরকে ঘিরে নির্মিত হয়েছে ‘ঈঠা’। অতি সাধারণ পারিবারিক পটভূমি থেকে উঠে এসে তিনি মহারাষ্ট্রের অন্যতম খ্যাতিমান লোকনাট্যশিল্পী হয়ে উঠেছিলেন। আদর করে তাকে ‘ঈঠা’ নামে ডাকা হতো। তার ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। মাস খানেক আগে প্রকাশিত হয়েছিল ‘ঈঠা’র টিজার। ইউটিউবে সেটি বিপুল জনপ্রিয়তা পায়। ৪ কোটি ৭০ লাখের বেশি ভিউ হয়েছে। টিজারে দেখা যায়, সন্তান জন্ম দেয়ার পরই মঞ্চে উঠে নৃত্য পরিবেশন করে ঈঠা। ওই দৃশ্যে শ্রদ্ধা কাপুরের অভিনয় দেখে চমকে গেছে দর্শক। তাই পুরো সিনেমা দেখার অপেক্ষায় তারা। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রণদীপ হুদা, জিশান আইয়ুব, নানা পাটেকর, অনন্ত যোশীসহ অনেকে।