চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ১২টায় এ মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও উত্তীর্ণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বছর নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ২২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২০৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৯২ জন। বিদ্যালয়ের পাসের হার ৯৩ দশমিক ২৭ শতাংশ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রওশনয়ারা। তিনি শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরো ভালো ফলাফল ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও ভালো ফলাফল নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরো জোরদার করা হবে।
পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুদ রানা, মো. শফিউল আজম, লিনস হাঁসদা, মোসা. শিরিন আকতার শিউলি এবং সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নান, মাহবুব আলম, মোসা. হিরা খাতুন, মো. জিয়াউর রহমানসহ অন্য শিক্ষকগণ।