মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 11, 2026
August 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ইঞ্জিনচালিত নৌযানের ডেটাবেজ হচ্ছে

Published: August 10, 2026 at 01:49 PM
চাঁপাইনবাবগঞ্জে ইঞ্জিনচালিত নৌযানের ডেটাবেজ হচ্ছে

চাঁপাইনবাবগঞ্জে ইঞ্জিনচালিত সকল নৌযানের ডেটাবেজ তৈরি করা হবে। এ লক্ষে দেশব্যাপী মূল শুমারি পরিচালনা করা হবে আগামী ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬।

এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জানানো হয়, নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে দেশে প্রথমবারের মতো সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমার চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের ডেটাবেজ প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে। চাঁপাইনবাবগঞ্জেও এই শুমারি পরিচালিত হবে।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে জেলাপর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিনহাজুল ইসলাম, সহকারী কমিশনার ও এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ্র।

এসময় জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, চাঁপাইনবাবগঞ্জে নৌযানের সঙ্গে যারা সম্পৃক্ত আছে, তাদেরকেও আমাদের উন্নয়নের আওতায় আনতে হবে। তাদের জন্য সরকারের সুনিদিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে। এই নৌযান শুমারির মাধ্যমে নৌযান সেক্টরে উন্নয়ন সাধিত হবে। তাদের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন হবে। এসময় তিনি সকলের সহযোগিতায় শুমারির আওতার বাইরে কেউ যেন না থাকে সেদিকে সবাইকে সহযোগিতা করতে বলেন। 

তিনি আশাবাদ ব্যক্ত করেন, যে শুমারি হবে সেখানে চাঁপাইনবাবগঞ্জ থেকে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করা হবে ও ন্যাশনাল ডেটাবেজে যোগ হবে।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নৌযান শুমারির উদ্দেশ্য, গুরুত্ব ও এর আওতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক রাজীব কুমার কর্মকার।

সভায় জানানো হয়, দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানসমূহের ডেটাবেজ প্রবর্তন এবং ডেটাবেজ প্রবর্তনের মাধ্যমে ডেটাবেজে অন্তর্ভুক্ত নৌযানসমূহকে ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স, ১৯৭৬ এবং মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স ১৯৮৩ মোতাবেক নিবন্ধনসহ অন্যান্য কার্যক্রমে ব্যবহারের লক্ষে নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক বিবিএসের মাধ্যমে নৌযান শুমারি পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নৌযান ঘাটসমূহের সঠিক অবস্থান ও নৌযানের সংখ্যা নির্ণয়ের জন্য গত ৪-১৭ মে সময় লিস্টিং অপারেশন পরিচালনা করা হয়। লিস্টিং অপারেশনের মাধ্যমে একজন লিস্টার লিস্টিং ম্যাপে ঘাটের অবস্থান নির্ণয় করেন এবং সিএপিআই অ্যাপসের মাধ্যমে নৌযান সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি এন্ট্রি করেন।

অন্যানোর মধ্যে বক্তব্য দেন- গোদাগাড়ী নৌপুলিশের এসআই জীবন রায়, জেলা চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফাসহ অন্যরা।