শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 23, 2026
April 24, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

জাপানের উত্তরাঞ্চলীয় শহরে ছড়িয়ে পড়ছে দাবানল

Published: April 24, 2026 at 06:09 PM
জাপানের উত্তরাঞ্চলীয় শহরে ছড়িয়ে পড়ছে দাবানল

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলের আগুন শুক্রবার একটি শহরের কেন্দ্রের দিকে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও সরকার এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ আড়াই হাজারেরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে। টোকিও থেকে এএফপি এ খবর জানায়। জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা সাংবাদিকদের জানান, দুদিন আগে আগুন লাগার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত ইওয়াতে অঞ্চলের পার্বত্য এলাকায় ৪শ’ হেক্টরের (৯৮৮ একর) বেশি জমি পুড়ে গেছে। আগুনের শিখা স্থানীয় ওৎসুচি শহরে বাড়িঘরের দিকে ধেয়ে আসছে। এছাড়াও পাশের বনাঞ্চল থেকে ধোঁয়ার কু-লী উঠতে দেখা যাচ্ছে। দীর্ঘ শুষ্ক শীতকাল দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলছে। গত বছর ইওয়াতের ওফুনাতো শহরে যে আগুন লাগে, সেটিকে গত অর্ধশতাব্দীর মধ্যে জাপানের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে ধরা হয়। কিহারা আরও জানান, আগুনের তীব্রতার কারণে কর্তৃপক্ষ আড়াই হাজারের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আগুন নেভাতে তৎপরতা বাড়ানো হয়েছে। এ কাজে প্রায় ৭শ’ দমকলকর্মী ও ১৩টি বিমান মোতায়েন করা হয়েছে। শুক্রবার ভোর ৫টা পর্যন্ত ৩২৯ জন বাসিন্দা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে। স্থানীয় দমকলকর্মী টিভি আসাহিকে বলেন, ‘শব্দটা ছিল ভয়ঙ্কর। দেবদারু গাছগুলো জ্বলতে জ্বলতে ফেটে যাচ্ছিল আর আগুনের শিখা ও ধোঁয়া আকাশের দিকে উঠতেছিল।’