কাঁধখোলা কালো গাউন, নজরকাড়া নেকলেস আর সঙ্গে পুরুষদের নিয়ে খোঁচা দেওয়া এক ক্যাপশন। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নতুন পোস্টে এমনটাই দেখা মিলল। তবে সেখানে তার গ্ল্যামারাস লুক দেখে যে মুগ্ধ তার ভক্তরা, তা বলার বাকি রাখে না। নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। সেখানে তাকে দেখা গেছে স্নিগ্ধ ও খানিকটা বোল্ড লুকে। টিউব কাটের বডি ফিটেড কালো মেরমেড গাউনে ফুটে উঠেছে ফারিয়ার শার্প লুক। সাজসজ্জায় বেছে নিয়েছেন ডায়মন্ড ও পান্নার মিশেলে তৈরি নেকলেস, মানানসই দুল এবং ব্রেসলেট। ছবিগুলোতে ফারিয়ার অভিব্যক্তিতে ফুটে ওঠে আভিজাত্য আর আত্মবিশ্বাসের ছাপ। কখনো জানালার পাশে দাঁড়িয়ে, আবার কখনো বিলাসবহুল সোফায় হেলান দিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। তবে শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে তার পোস্টের ক্যাপশনটি। ফারিয়া লিখেছেন, ‘বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে।’ ছবিগুলো পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে অনুরাগী ও নেটিজেনদের ভিড় জমেছে। ফারিয়ার রূপের প্রশংসা করে এক অনুরাগী লিখেছেন, ‘একদম কুইন লুক!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘সত্যিই দারুণ লাগছে ফারিয়া আপু!’ অনেকেই আবার এই বোল্ড লুকের প্রশংসা করেছেন মুক্তকণ্ঠে।
শিরোনাম
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
নতুন রেকর্ড স্পর্স করলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
সর্বশেষ খবর
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
Aug 09, 2026
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
Aug 09, 2026
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
Aug 09, 2026