বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ভোলাহাট বীর মুক্তিযোদ্ধা মেশের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Published: August 08, 2026 at 01:08 PM
ভোলাহাট   বীর মুক্তিযোদ্ধা   মেশের আলীর রাষ্ট্রীয়  মর্যাদায় দাফন সম্পন্ন


চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা মেশের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)| গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি| 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৯ বছর| তিনি অকৃতদার ছিলেন| মৃত্যুকালে চার ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন| তাঁর বাড়ি উপজেলার পোল্লাডাঙ্গা কাশ্মীরপাড়া গ্রামে| তিনি খোশ মোহাম্মদের ছেলে| 

শনিবার বেলা ১১টার দিকে পোল্লাডাঙ্গা কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়| 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদের উপস্থিতিতে ভোলাহাট থানা পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন| এ সময় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মো. নুরুল হকসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাব্বুল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| 

উল্লেখ্য তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন|