বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

Published: August 07, 2026 at 01:54 PM
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ ও এর আশপাশের পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিডি ক্লিন চাঁপাইনবাবগঞ্জ টিম। শুক্রবার সকালে এই কর্মসূচি পালন করা হয়।

‘ময়লা নয়, মানসিকতা হোক স্বচ্ছ-এটাই আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিডি ক্লিন চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকী নয়ন, উপাধ্যক্ষ মো. শরিফুল আলমসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

এ সময় অধ্যক্ষ বলেন, “আমাদের কলেজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। নিজ নিজ দায়িত্ববোধ থেকে কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।”

আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরো বেগবান করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। তারা সবাইকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “চলুন সবাই ঐক্যবদ্ধ হই, পরিচ্ছন্ন জীবন ও উন্মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। এ দেশ আমার, আপনার সবার। তাই পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সবার।”