চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দায় আবারো পানি বৃদ্ধি পাচ্ছে| অন্যদিকে পুনর্ভবা নদীর পানি স্থিতিশীল রয়েছে| গত বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মায় ২২ সেন্টিমিটার ও মহানন্দায় ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে| অন্যদিকে পুনর্ভবায় পানি স্থিতিশীল রয়েছে|
পদ্মা নদীর পাঁকা গেজ স্টেশন, মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশন ও পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে পানির সমতল নির্ণয় করেছে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড|
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি বৃদ্ধি ও হ্রাসবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে|
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পদ্মায় পাঁকা গেজ স্টেশনে পানির সমতল ছিল ১৮.৪০ মিটার| গত ২৪ ঘণ্টায় ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮.৬৪ মিটার|
অন্যদিকে মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৬.৪১ মিটার| গত ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানির সমতল দাঁড়িয়েছে ১৬.৪৯ মিটার|
অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পানির সমতল ছিল ১৬.৯৩ মিটার| গত ২৪ ঘণ্টাতেও পানির সমতল স্থিতিশীল রয়েছে|
উল্লেখ্য, পদ্মায় বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার, মহানন্দায় ২০.৫৫ মিটার এবং পুনর্ভবা নদীতে ২১.৫৫ মিটার|