বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা

Published: August 04, 2026 at 03:35 PM
চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে  জেলা পুলিশের আলোচনা সভা


চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে জেলা বাস, ট্রাক, মাইক্রোবাস ও অ্যা¤^ুলেন্স মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার (৪ জুলাই) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস|

সভায় সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা রোধ, ফিটনেসবিহীন গাড়ি বন্ধ ও যাত্রী হয়রানি রোধ, জরুরি রোগী সেবায় অ্যা¤^ুলেন্সের দ্রুত চলাচল এবং দূরপাল্লার গাড়ির চলাচলে নিরাপত্তা  নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়|

সভায় নিরাপদ সড়ক ও জনসেবা নিশ্চিতে পুলিশ ও পরিবহন মালিক সমিতি একযোগে কাজ করবে বলে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়|

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস&) একরামুল হক,  অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ইয়াসির আরাফাতসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি দানিউল হক ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিন উপস্থিত ছিলেন|

জনগণের সেবায় এবং পরিবহন সেক্টরের সেবার মান উন্নয়নে জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সর্বদা পাশে আছে এবং থাকবে|