বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

Published: August 04, 2026 at 02:24 PM
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালার বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং কোল ক্ষুদ্র জাতিসত্তার নবজাতক শিশুর মায়েদের নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান’- স্লোগানে মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদেশী উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরি’র চাঁপাইনবাবগঞ্জে এরিয়া প্রোগ্রামের ঝিলিম কমিউনিটি কার্যালয়।

বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে মা ও নবজাতকদের নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন- এফএইচ অ্যাসোসিয়েশনের ঝিলিম কমিউনিটি কার্যালয়ের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর আয়েশা খাতুন, রুপলাল মুর্মু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস ও লুইশ মুর্মু, সিনিয়র শিক্ষক শিরিনা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ভলান্টিয়ার দর্শন হাঁসদা।