বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
August 04, 2026
বিনোদন
বিনোদন

অবশেষে হিপ ইনজুরি নিয়ে মুখ খুললেন রাশমিকা

Published: August 04, 2026 at 12:44 PM
অবশেষে হিপ ইনজুরি নিয়ে মুখ খুললেন রাশমিকা

পর্দায় একের পর এক দুর্দান্ত পারফর্ম্যান্স আর মারকুটে অবতারে দেখা মিললেও, শুটিং ফ্লোরের পেছনের গল্পটা সবসময় মসৃণ হয় না। জীবনের ঝুঁকি নিয়ে শট দিতে গিয়ে এবার রীতিমতো হাসপাতালে কিংবা বিছানায় ঠাঁই নিতে হলো দক্ষিণী ও বলিউড তারকা রাশমিকা মানদানা। ‘মাইসা’ সিনেমার অ্যাকশন দৃশ্য ও নাচের শুট করতে গিয়ে ডান হিপের গুরুতর চোট পেয়েছেন এই অভিনেত্রী। অবশেষে সামাজিক মাধ্যমে নিজের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য শারীরিক অবস্থার আপডেট শেয়ার করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে অনিয়মিত থাকার পর এক দীর্ঘ বার্তা ও নিজের রিকভারি জীবনের কিছু খণ্ডচিত্র শেয়ার করেন রাশমিকা। ছবিতে তাকে ঘরে বসে পাজল মেলাতে, পোষ্যদের সঙ্গে সময় কাটাতে এবং শুভাকাঙ্ক্ষীদের পাঠানো উপহার ও ডেজার্ট উপভোগ করতে দেখা যায়।

চোটের বিস্তারিত জানিয়ে রাশমিকা একটি দীর্ঘ নোটে লেখেন, ‘হাই গাইজ! ইনজুরি সত্যিই খুব বাজে জিনিস আর আমি ভেবেছিলাম বিষয়টা কেউ জানতে পারবে না তবে যাই হোক, সরি আমি কিছুদিন অনুপস্থিত ছিলাম, কিন্তু হাইইইই! আমি এসে গেছি! এটা কিছুদিন আগেই ঘটেছে আর এটা পর পর আমার তৃতীয় ইনজুরি. আমার নিশ্চিতভাবেই নিজের শরীরকে কোনো যন্ত্র না ভেবে একজন মানুষের শরীরের মতো যত্ন নেওয়া শেখা উচিত।’ নিজের অদ্ভুত এই চোটের শারীরিক ব্যাখ্যা দিয়ে একটু রসিকতার সুরেই এই অভিনেত্রী লেখেন, ‘কিন্তু বিষয় হচ্ছে চোটটা আসলে মানে কীভাবে যে বোঝাই। আমাদের হিপের দু’পাশে চারটে করে টেনডন থাকে যা কোমরকে পায়ের সঙ্গে যুক্ত রাখে। আমার ডান হিপের তেমনই একটি টেনডন নাকি বিচ্ছিন্ন হয়ে গেছে। পা ওঠানো বা অন্য কাজের জন্য ওটা আবার জোড়া লাগা প্রয়োজন আর এটা ঘটেছে আমার ‘মাইসা’ সিনেমার নাচের শুটিংয়ের সময় বাপরে! এটা এখন পর্যন্ত আমার করা সবচেয়ে আগ্রাসী সিনেমা।’

তবে ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘কিন্তু চিন্তা করার কিছু নেই ব্যথা করছে ঠিকই, তবে তা একেবারে সহ্য করার বাইরে নয় তাই এই তো বিষয় আর আমার মনে হচ্ছে ঈশ্বর যেন বলছেন- ‘তোমাকে একা ছেড়ে দিলে তো তুমি কখনোই কাজ থেকে বিরতি নেবে না, তাই আমিই ব্যবস্থা করে দিলাম!’ খেয়াল করে দেখলাম, এই সব ইনজুরিগুলো কেমন যেন খামখেয়ালি অদ্ভুত সব ঘটনা। তবে জোরপূর্বক এই ছুটিতে আমার কোনো অভিযোগ নেই! আমি ইদানীং প্রচুর পাজল মেলানোর খেলা খেলছি আমি নিজেও জানতাম না আমি এতে এতোটা ভালো।’ উল্লেখ্য, রবীন্দ্র পুল্লে পরিচালিত ও আনফর্মুলা ফিল্মস প্রযোজিত প্যান-ইন্ডিয়ান অ্যাকশন থ্রিলার ‘মাইসা’ নিয়ে বেশ কিছুদিন ধরে ব্যস্ত ছিলেন রাশমিকা। উপজাতীয় অঞ্চলের পটভূমিতে নির্মিত এই ছবিতে ভারতের প্রথম নারী-প্রধান পানির নিচের মারামারির দৃশ্য শুট করার দাবি করেছেন নির্মাতারা। গত বছরের জুলাইয়ে প্রকাশিত সিনেমাটির প্রথম লুকে রক্তভেজা ও উগ্র অবতারে দেখা মিলেছিল তার। ২০২৬ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।