বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
August 04, 2026
বিনোদন
বিনোদন

‘ডিপফেক’ ভিডিওর বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ম্রুণাল ঠাকুর

Published: August 04, 2026 at 12:43 PM
‘ডিপফেক’ ভিডিওর বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ম্রুণাল ঠাকুর

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ‘ডিপফেক’ বা বিকৃত কন্টেন্টের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় অভিনেত্রী মৃণাল ঠাকুর। নিজের অনুমতি ছাড়া অবয়ব ও পরিচয় ব্যবহার করে তৈরি করা কন্টেন্ট অনতিবিলম্বে বন্ধ না করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা স্পষ্ট জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন এই অভিনেত্রী। নির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ না করলেও পোস্টটিকে চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে গণ্য করার আহ্বান জানিয়ে ম্রুণাল লেখেন, আমার অবয়ব ব্যবহার করে ডিপফেক কন্টেন্ট তৈরি বা শেয়ার করা বেআইনি ও অগ্রহণযোগ্য। এই ঘোষণাকে অবিলম্বে অপকর্ম বন্ধ করার আনুষ্ঠানিক নোটিশ হিসেবে বিবেচনা করুন। আমার পরিচয়ের আর কোনো অপব্যবহার হলে এবার সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে। সম্প্রতি এআই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিত্ব ও পরিচয়ের অপব্যবহার ঠেকাতে অনেক ভারতীয় অভিনয়শিল্পী আদালতের শরণাপন্ন হয়েছেন। অনুমতি ছাড়া প্রযুক্তির এই ব্যবহারে রাশ টানতে ইতোমধ্যে আইনি পথ বেছে নিয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান ও সুনীল শেঠির মতো তারকারা। এর আগে ডিপফেক প্রযুক্তির শিকার হয়ে সামাজিক মাধ্যম এঙ্ ে(সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানাও। প্রযুক্তি দিয়ে ভুয়া ছবি-ভিডিও বানিয়ে নারীদের হেনস্তার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছিলেন, প্রযুক্তির ব্যবহার যেখানে প্রগতির চিহ্ন, সেখানে বিকৃতি ছড়াতে এর প্রয়োগ মানসিকতার অধঃপতনের প্রমাণ দেয়। প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর শাস্তির দাবিও জানান তিনি। পরবর্তীতে রাশমিকার ডিপফেক ভিডিও ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তারও করেছিল পুলিশ।