সোমবার ০৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 03, 2026
August 03, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে আরো একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হবে : হারুনুর রশীদ

Published: August 03, 2026 at 03:14 PM
চাঁপাইনবাবগঞ্জে আরো একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হবে : হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সদর আসনের সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, পৌরসভার এখানকার ড্রেনের পানি আর মহানন্দায় ফেলা যাবে না| কারণ, এখানে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে, ড্রেনের ফেললে সেই পানি বিশুদ্ধ থাকবে না| ড্রেনের পানি অন্যদিকে সরানোর চেষ্টা চলছে| পৌরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ দিতে আরো প্রায় ৫০ কোটি টাকার আরেকটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করার উদ্যোগ নেয়া হয়েছে| 

সোমবার (৩ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের প্রধান গেট থেকে ফায়ার ব্রিগেট মোড় পর্যন্ত রাস্তার নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি কথাগুলো বলেন| ইউনিব্লক দ্বারা রাস্তাটি নির্মাণ সম্পন্ন করতে ব্যয় হবে ১৬ লক্ষ ৬৫ হাজার ৩৫০ টাকা| রাস্তাটি চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে| 

সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্ত আবু সালেহ মোহাম্মদ হাসনাত, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহা. সোলায়মান বিশু, ড্যাবের সভাপতি ও ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য ডা. ময়েজউদ্দিন, ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির সদস্য মনোয়ারুল ইসলাম ডালিম, মো. খায়রুল ইসলাম, আলহাজ্ব শামসুল হক, মাইনুল ইসলাম, লুৎফর রহমান ফিরোজ, কৃষিবিদ কামরুল আিেফন বুলু, আলহাজ্ব শুকুরুদ্দিন পরিচালক ডা. দুররুল হোদা|

রাস্তার কাজের উদ্বোধন শেষে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন হারুনুর রশীদ| হাসপাতালের কনফারেন্স রুমে তিনি মত বিনিময় করেন| আগামীতে হাসপাতালের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি|

এছাড়াও হারুনুর রশীদ উদয়ন মোড় হতে রেল স্টেশন কলাপট্টি পর্যন্ত রাস্তাটি ইউনিব্লক দ্বারা নির্মাণ কাজের উদ্বোধন করলাম| এ রাস্তার ব্যয় ধরা হয়েছে ১২ লক্ষ ৬০ হাজার ২৬৩ টাকা| রাস্তাটি নির্মাণ শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে, জনগণের চলাচল আরো সহজ ও নিরাপদ হবে| রাস্তাটি চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে|