গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত সিনেমা ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে বঙ্ অফিসে রাজত্ব করছিল। সেই ঝড়ের মাঝে যেন এক তাণ্ডব দেখিয়ে দিল সদ্য মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির মাত্র তিন দিনে নিজেদের ঘরোয়া বাজার থেকেই সিনেমাটি যে পরিমাণ আয় করেছে, সেটা নোলানের সিনেমার ১৩ দিনের আয়ের চেয়েও বেশি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, উদ্বোধনী সপ্তাহান্তে (প্রথম তিন দিন) উত্তর আমেরিকার বাজার থেকেই ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আয় করেছে ৩৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এটি সিনেমা ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম উদ্বোধনী আয়ের রেকর্ড। মুক্তির আগে উদ্বোধনী রাতের প্রদর্শনী থেকে ৭ কোটি ২০ লাখ ডলার এবং প্রথম দিনেই ১৬ কোটি ৮০ লাখ ডলার আয় করে নতুন রেকর্ড গড়ে সিনেমাটি। বিশ্বব্যাপী সব মিলিয়ে প্রথম তিন দিনে স্পাইডার-ম্যানের ঝুলিতে জমা হয়েছে প্রায় ৯২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা সিনেমাটির মোট নির্মাণ ব্যয় ২২ কোটি ৫০ লাখ ডলারকে বহুদূরে পেছনে ফেলে দিয়েছে। অন্যদিকে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ মুক্তি পাওয়ার পর থেকে বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছিল। মুক্তির ১৩ দিনে উত্তর আমেরিকার বাজারে সিনেমাটির মোট আয় ৩৩ কোটি ডলার ছাড়িয়েছে। নোলানের সিনেমার ক্ষেত্রে এই আয় নিঃসন্দেহে চমকপ্রদ। তার আগের সিনেমা ‘ওপেনহাইমার’ ৫৯৫ দিন পেরিয়ে উত্তর আমেরিকায় সর্বসাকুল্যে আয় করেছিল ৩৩ কোটি ডলার। কিন্তু নোলানের ১৩ দিনের এই বিশাল আঞ্চলিক সাফল্যকে স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তিটি নিজের করে নিয়েছে মাত্র ৩ দিনের ব্যবধানে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে আরো একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হবে : হারুনুর রশীদ
প্রয়াস সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চালু হচ্ছে ‘সুরক্ষা সেবা’
৫ আগস্ট উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি
৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ আটক ১
শিবগঞ্জ সীমান্তে জব্দ এস্কাফ সিরাপ
গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন
পোশাক ও জুতা পেল এমএলই স্কুলের শিক্ষার্থীরা
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ ঢুকেছে ১২ ট্রাক
ভোজিনহাকে সংবর্ধনা জানাতে হাজারো মানুষের ঢল
শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছেনা বুমরাহর
Printed on: August 04, 2026
August 03, 2026
বিনোদন
মাত্র তিন দিনেই ‘দ্য ওডিসি’কে ছাড়িয়ে গেলো ‘স্পাইডার-ম্যান’
সর্বশেষ খবর
৫ আগস্ট উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি
Aug 03, 2026
৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ আটক ১
Aug 03, 2026
শিবগঞ্জ সীমান্তে জব্দ এস্কাফ সিরাপ
Aug 03, 2026