রবিবার ০২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 02, 2026
August 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বাংলা কিউআর বিষয়ে সচেতনতামূলক প্রচারণা সোনালী ব্যাংকের

Published: August 02, 2026 at 02:08 PM
বাংলা কিউআর বিষয়ে  সচেতনতামূলক প্রচারণা সোনালী ব্যাংকের

চাঁপাইনবাবগঞ্জে সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসের তত্ত্বাবধানে বাংলা কিউআর বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা ও ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ শাখা এবং নিউমার্কেট শাখার অংশগ্রহণে রবিবার নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট ও শহীদ সাটু হল মার্কেটে এই জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। 

বিকেলে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সোনালী ব্যাংক জিএম অফিস রাজশাহীর জেনারেল ম্যানেজার মো. শওকত জামাল। এ সময় উপস্থিত ছিলেন- প্রিন্সিপাল অফিস চাঁপাইনবাবগঞ্জের ডিজিএম ইনচার্জ মো. মোর্শেদ ইমাম, চাঁপাইনবাবগঞ্জ শাখার শাখাপ্রধান অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. রাশেদুল ইসলাম, নিউমার্কেট শাখার ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আশরাফ আলীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহার বিষয়ে উদ্বুদ্ধ করা হয় এবং ব্যবসায়ীদের মধ্যে কিউআর কোড বিতরণ করা হয়। 

এর আগ দুপুর থেকে এ অঞ্চলের সকল ম্যানেজারকে নিয়ে ব্যবসায়িক পর্যালোচনা করা হয়। পরে ২০২৫ সালে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে নিউমার্কেট শাখার ম্যানেজার মো. আশরাফ আলী দ্বিতীয় স্থান অধিকার করেন। এছাড়াও গোমস্তাপুর শাখা প্রথম স্থান এবং শিবগঞ্জ শাখা তৃতীয় স্থান অধিকার করে।