গত ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। মুক্তির পর থেকেই সমালোচকদের প্রশংসা আর দর্শকের ভালোবাসায় ভাসছে ছবিটি। বঙ্ অফিসেও পাচ্ছে অভাবনীয় সাড়া। মুক্তির দুই সপ্তাহ পেরিয়ে এখনো এর দাপট অব্যাহত রয়েছে। সম্পূর্ণ আইম্যাঙ্ ক্যামেরায় শুটিং হওয়া প্রথম ছবি ‘দ্য ওডিসি’। তাই ৭০ মিলিমিটার আইম্যাঙ্ থিয়েটারে এটি দেখার আগ্রহ অনেকের মনে। কিন্তু সুযোগ তো সীমিত। কারণ এমন প্রেক্ষাগৃহে সারা পৃথিবীতেই হাতেগোনা। এর মধ্যে যুক্তরাজ্যের সবচেয়ে বড় সিনেমা স্ক্রিন ‘বিএফয়াই আইম্যাঙ্’। লন্ডনের ওয়াটারলু এলাকায় অবস্থিত এই থিয়েটারে ৫০০ আসন রয়েছে। আর স্ক্রিনের আঁকার ৬৫ ফুট বাই ৮৫ ফুট। এই বিখ্যাত সিনেমা হলে নতুন একটি প্রদর্শনীর শিডিউল চালু করা হয়েছিল। আর মাত্র ৩০ মিনিটেই বিক্রি হয়ে গেছে সব টিকিট। খবর বলছে, প্রায় ৪০ হাজার মানুষ অপেক্ষায় ছিল টিকিট সংগ্রহের জন্য। এর আগে বিএফআই আইম্যাঙ্ েএকটি রেকর্ড গড়েছে ‘দ্য ওডিসি’। টিকিট বিক্রি শুরু হওয়ার প্রথম ২৪ ঘণ্টায় ১০ লাখ ডলারের টিকিট বিক্রি হয়। যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ। বিশেষ এই ফরম্যাটে ছবিটি দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না সিনেমাপ্রেমী দর্শক। ইউরোপের একেক দেশ থেকে একেক দেশে ভ্রমণ করছেন অনেকে, কেবল আইম্যাঙ্ পর্দায় ‘দ্য ওডিসি’ দেখার জন্য। জানা গেছে, কেবল জুলাইয়ের দুই সপ্তাহেই প্রাগের একটি আইম্যাঙ্ থিয়েটারে ২২ হাজারের বেশি দর্শক ছবিটি দেখেছেন। এদিকে সর্বশেষ খবর অনুযায়ী, সিনেমাটির বৈশ্বিক আয় প্রায় ৮০০ মিলিয়ন ডলার। সম্প্রতি মুক্তি পেয়েছে মার্ভেল স্টুডিওসের তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির ছবি ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। সেটার দাপটে কিছুটা পিছিয়ে পড়ছে ‘দ্য ওডিসি’। তবে কনটেন্টের জোরে এটি বিলিয়ন ক্লাবেও প্রবেশ করতে পারে বলে অনুমান অনেকের। হোমারের বিখ্যাত মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্র ওডিসিউসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। ছবিতে আরও রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়োঙ্গো, শার্লিজ থেরন প্রমুখ।
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
August 02, 2026
বিনোদন
মুক্তির দুই সপ্তাহ পরেও চলছে ‘দ্য ওডিসি’র দাপট
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026