বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের গণমিছিল

Published: August 01, 2026 at 02:14 PM
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের গণমিছিল


চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী| শনিবার এর আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী|

বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়| মিছিল থেকে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়|

মিছিল-পূর্ব সমাবেশ বক্তব্য দেন— জামায়াতের কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা মো. লতিফুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম ও চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান|

সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে| তারা বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করা প্রয়োজন| 

একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা|