বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ট্রাকের ২৯১ পিস বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি

Published: August 01, 2026 at 02:12 PM
সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ট্রাকের ২৯১ পিস বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ২৬ লাখ টাকা দামের ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করেছে ৫৯ বিজিবি|  শনিবার সকাল সাড়ে ১০টায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকা থেকে এগুলো জব্দ করা হয়| 

শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এই তথ্য জানিয়েছেন|

তিনি আরো জানান, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০টায় বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকায় অভিযান চালানো হয়| ৫৯ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকশ টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের ভতরে তালতলা নামক স্থানে মামুন এন্টারপ্রাইজের গোডাউনের পশ্চিম পাশে অভিযান চালায়| অভিযানে টহলদল পরিত্যক্ত অবস্থায় ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করে| জব্দকৃত ট্রাকের যন্ত্রাংশগুলোর স্থানীয় বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা| বিজিবি’র পক্ষ হতে উক্ত যন্ত্রাংশগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি|

উল্লেখ্য, ৫৯ বিজিবি গত ২১ জুন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সোনামসজিদ বিওপির উত্তর-পশ্চিম পাশে পাকা রাস্তায় একটি বাংলাদেশী ট্রাকে তল্লাশি অভিযান পরিচালনা করে ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়েছিল| সেই সঙ্গে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল| 

অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে|