বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
August 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ভোলাহাটে ৪০০ বোতল এস্কাফ সিরাপ জব্দ, দুজন গ্রেপ্তার

Published: August 01, 2026 at 02:07 PM
ভোলাহাটে ৪০০ বোতল এস্কাফ  সিরাপ জব্দ, দুজন গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৪০০ বোতল এস্কাফ সিরাপসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে| গ্রেপ্তারকৃতরা হলেন— ঘাইবাড়ি গ্রামের মৃত শরিফুল ইসলাম শরীফের ছেলে মোহাম্মদ তহুরুল (৩০) ও সাইফুদ্দিন মাস্টারের ছেলে মো. রেজাউল (৪০)|

 শনিবার দুপুরে উপজেলার দলদলি ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামে অভিযান চালিয়ে সিরাপসহ এই দুজনকে গ্রেপ্তার করা হয়|

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক এই তথ্য নিশ্চিত করেছেন| তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল শনিবার দুপুর সোয়া ১টায় ঘাইবাড়ি গ্রামের মোহাম্মদ তহুরুলের বাড়ির ভেতর অটোরিকশার গ্যারেজে অভিযান চালায়| সেখানে বিশেষ কায়দায় অটোরিকশার চালকের সিটের নিচ থেকে ৪০০ বোতল এস্কাফ সিরাপসহ মোহাম্মদ তহুরুল ও মো. রেজাউলকে গ্রেপ্তার করা হয়| 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি আব্দুল বারিক| 

 ডিবির অভিযানে এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার :

অন্যদিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল ঘরের সামনে অভিযান চালিয়ে ৬০ বোতল এস্কাফ সিরাপ দুই নারীকে গ্রেপ্তার করেছে গোয়ন্দা পুলিশ-ডিবি)| গত শুক্রবার দুপুরে এই অভিযান চালানো হয়| গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি ল¤^াপাড়ার মো. মানিকুজ্জামান মানিকের স্ত্রী 

মোসা. শরিফা বেগম (৩৮) ও কালীগঞ্জ মালুপাড়ার মো. বাবুর স্ত্রী মোসা. জুনিয়ারা বেগম (২৫)| তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে|

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করে বলেন, “মাদক ও চোরাচালান মুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখার পাশাপাশি মাদক নির্মূলে জেলা পুলিশ কাজ করছে| এমন অভিযান অব্যাহত থাকবে|”